রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বদল হওয়ার পর প্রথম সভা রানাঘাটে
দি নিউজ লায়ন ; সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার পর থেকে জেলায় যুব সংগঠন অসুবিধা হয়েছিল। 5 মাস আগে একই সাথে জয়ন্ত সাহা কে কৃষ্ণনগর উত্তর জেলা তৃণমূল যুব কংগ্রেস সাংগঠনিক সভাপতি এবং দক্ষিণ রানাঘাট জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হিসাবে ড: প্রসেনজিৎ মন্ডল অল্পদিনের মধ্যেই মাদার সংগঠনের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন বুথ কমিটি গঠন এবং বিভিন্ন কর্মীসভা এবং দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছে।
এই বার ড: প্রসেনজিৎ মন্ডল এর বদলে বিধায়ক শংকর সিংহের পুত্র শুভঙ্কর সিংহকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে দল। প্রসেনজিৎ মন্ডল সু সংগঠক, তিনি রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকও । তাই প্রয়োজন ভিত্তিক তার বিভিন্ন দায়িত্ব পালনের তাগিদে যেতে হবে বিভিন্ন স্থানে। আজ রানাঘাটে প্রথম প্রাক্তন এবং বর্তমান দূই যুব সভাপতির আলিঙ্গনে কর্মীরা উৎসাহিত।
সভাপতি হিসেবেনব দায়িত্বপ্রাপ্ত শুভঙ্কর সিংহ বলেন , পূর্ব সভাপতি সংগঠন তৈরী করেই রেখেছেন, আমার কর্তব্য তাদের নিয়ে বিধানসভার জন্য মমতা বন্দোপাধ্যায়ের সম্মান রক্ষা। আমি জানি তিনি রাস্তায় নামলে লক্ষ মানুষের বিশ্বাস ভালোবাসায় পুনর্গঠিত হবে মা মাটি মানুষের সরকার।

Post a Comment